Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৫

শাহবাগে সুশৃঙ্খল সমাবেশের আহ্বান

বাংলাদেশের পথে হাদির লাশ, সরাসরি নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

বাংলাদেশের পথে হাদির লাশ, সরাসরি নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির লাশ সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে। দেশে পৌঁছানোর পর তাকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সময়সূচী জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জুলাইয়ের জজবা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেবেন। সেখান থেকে শহীদকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের সাক্ষাতের জন্য আনা হবে।

ফ্লাইট সময়সূচী

এর আগে এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো শহীদের কফিন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময়সূচীতে দেশজুড়ে শোকাহত জনতার সমাবেশের সম্ভাবনা বেড়েছে।

শহীদ হাদির এমন দেশফেরত নির্বাচনী পরিবেশে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারী হিসেবে তার মৃত্যু দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছে। এয়ারপোর্ট থেকে ঢাবি কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত সুশৃঙ্খল সমাবেশের এ আহ্বানে হাজার হাজার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। পরবর্তী সময়সূচীতে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার কথাও আগে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক