Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

৮–১৪ ফেব্রুয়ারি কড়া নজরদারি

ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ

ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকে ঘিরে সাত দিনব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার (৭ ফেব্রুয়ারি) জানান, সেনাবাহিনী আগেই প্রস্তুত ছিলো, রোববার থেকে তারা আনুষ্ঠানিকভাবে মাঠে দায়িত্ব পালন শুরু করবে। ভোটের আগে ও পরে মিলিয়ে সাত দিন তারা দায়িত্বে থাকবে। ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

তিনি জানান, সারাদেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনি আচরণবিধি তদারকির পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসার ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সকল বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অধীনে কাজ করবে এবং তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।

এবার নির্বাচনি দায়িত্বে থাকছে প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রায় সাড়ে ৫ লাখ সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। পুলিশের প্রায় দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বিজিবির ৩৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া র‌্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে জেলা, উপজেলা ও থানাভিত্তিক কাজ করবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন থাকবে।

পরিপত্রে বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য দায়িত্বে থাকবেন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য থাকবেন। দুর্গম ঘোষিত ২৫ জেলার নির্দিষ্ট এলাকায় প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন সদস্য মোতায়েন করা হবে। ভোটগ্রহণের দুদিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব ব্যালট বাক্স ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তথ্য সংগ্রহ করবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তারা জানিয়েছেন দেশের পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে। নির্বাচন ঘিরে রাজধানীতে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন হলেও কমিশন মনে করে, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক আছে। ভোটের আর চার দিন বাকি থাকায় সবাইকে আপাতত নতুন দাবি-দাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচার শেষ হবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে ২৯৯ আসনে ২ হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। প্রায় ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে ৩০০ আসনে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
ভোট থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী
নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু