Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা

ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সূত্র: এনডিটিভি।

জানা গেছে, ভবনটিতে একটি রেস্তোরাঁ চালু ছিলো। দুর্ঘটনার সময় রেস্তোরাঁর ভেতরে গ্রাহক ও কর্মচারীরা অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে ভবনটি ধসে পড়ে। তিনি বলেন, পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং ভেতরে ঠিক কতজন আটকে আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

জেলা কালেক্টর পীযূষ সামারিয়া উদ্ধার অভিযানের সার্বিক তদারকি করছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মুম্বাইতে ঝলমলে উদ্বোধন, অন্য ভেন্যুগুলোয় দর্শক খরা
দেশ না জেনে মুক্তির প্রতিশ্রুতি কেনো? প্রশ্ন আসিফ মাহমুদের
লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
ঢাকায় তিন আসনে তিন দলের প্রধান এগিয়ে, পিছিয়ে মামুনুল
হাসনাতের বিরুদ্ধে বিএনপি-আ.লীগ-জাপা একাট্টা
ভারতে ভবন ধস, বহুজনের চাপা পড়ার আশঙ্কা
আফগানিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৫
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার