Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

একক সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, দ্বিতীয় জামায়াত

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২০৯টি আসনে জয়লাভ করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত ফল অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—৬৮টি। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।

অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, খেলাফত মজলিস ১টি, গণসংহতি আন্দোলন ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি এবং গণঅধিকার পরিষদ ১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশনার কারণে এ দুটি আসনের প্রার্থীদের ভোট গণনা ও ফল ঘোষণা করা হয়নি। এছাড়া আরও একটি আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়। ফলে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের হার ছিলো ৬০ দশমিক ২৬ শতাংশ।

গণভোটের ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

আখতার আহমেদ জানান, মোট ২৯৯টি আসনের গণভোটের ভোট গণনা করা হয়েছে। চট্টগ্রামের দুটি আসনে আদালতের স্থগিতাদেশ থাকলেও সেখানে গণভোটের ফল গণনা করা হয়েছে, কারণ এ বিষয়ে আদালতের কোনো বাধা ছিলো না। অন্যদিকে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত না হলেও গণভোটের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

আনুষ্ঠানিক ফল ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের