Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ২২ মার্চ ২০২৬

ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী

ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। নগরবাসীর বড় একটি অংশ গ্রামে চলে যাওয়ায় সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি কমে গেছে। তবে এ ফাঁকা শহরেই বাড়তি দাপট দেখাচ্ছে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা, আর সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে চড়া ভাড়া।

শনিবার (২১ মার্চ) সকালে মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেট, শ্যামলী, গাবতলী ও কল্যাণপুর টেকনিক্যালসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রধান সড়কগুলো প্রায় যানজটমুক্ত। ব্যস্ততম মোড়গুলোতেও স্বাভাবিক দিনের মতো চাপ নেই। তবে গণপরিবহণ বিশেষ করে লোকাল বাসের সংখ্যা ছিলো খুবই কম। দীর্ঘ সময় পর পর এক-দুটি বাস চলাচল করতে দেখা গেছে, ফলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে অনেকক্ষণ।

বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে রিকশা বা সিএনজিতে যাতায়াত করছেন। এ সুযোগে চালকরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ যাত্রীদের।

ফার্মগেট এলাকায় কথা হয় রিকশাচালক কাদেরের সঙ্গে। তিনি জানান, তার বাড়ি ময়মনসিংহে হলেও ঈদের সময় বাড়তি আয়ের আশায় ঢাকায় থেকে গেছেন। প্রতি বছরই তিনি ঈদের দু-একদিন পর বাড়ি যান, কারণ এ সময় রিকশা চালিয়ে তুলনামূলক বেশি আয় করা যায়।

অন্যদিকে মতিঝিলে বাসের অপেক্ষায় থাকা মনির মিয়া জানান, তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে ১১ নম্বর এলাকায় যাবেন। কিন্তু প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থেকেও কোনও বাস পাননি। শেষ পর্যন্ত ভেঙে ভেঙে রিকশায় যাওয়ার কথা ভাবছেন তিনি।

সব মিলিয়ে ঈদের ফাঁকা ঢাকায় স্বস্তির যানজটহীন সড়ক থাকলেও গণপরিবহণ সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র