Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ১৪ এপ্রিল ২০২৬

পাম্পে সিরিয়াল নিয়ে যশোরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

পাম্পে সিরিয়াল নিয়ে যশোরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেয়া নিয়ে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেল নেয়ার সিরিয়ালকে কেন্দ্র করে প্রথমে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮), টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু। তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি বলেন, সংঘর্ষে জড়িতরা কেউ দলের পদধারী নেতা নন, তারা সাধারণ কর্মী। তিনি দাবি করেন, ঘটনাটি ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, এটি দু’পক্ষের ভুল বোঝাবুঝিজনিত ঘটনা। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক
পাম্পে সিরিয়াল নিয়ে যশোরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
বিসিবিতে কে এলো, কে গেলো—মাথাব্যথা নেই সাকিবের
প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলেন ঠিকাদারের গাড়িচালক
এক মুরগী ৩ বার জবাই চলবে না—যশোরে শিক্ষামন্ত্রী
পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
নববর্ষে ঐক্য, সংস্কৃতি ও নতুন অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রীর
হামে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ সংক্রমণ
সংসদে ফ্যাসিবাদের ছায়া ফিরেছে: জামায়াত আমির