Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:২২, ১০ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভক্ত করার অভিযোগ

ভেস্তে গেলো ইসলামাবাদ সংলাপ? সরে দাঁড়ালো ইরান!

ভেস্তে গেলো ইসলামাবাদ সংলাপ? সরে দাঁড়ালো ইরান!
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে ইরান—এমন খবর প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এতে করে সদ্য ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েই দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা।

প্রতিবেদনে ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম Kan News-এর বরাত দিয়ে বলা হয়, চলমান যুদ্ধবিরতিকে আরও বিস্তৃত করতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। একই সঙ্গে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে ইঙ্গিত পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এ অস্থায়ী বিরতিকে স্থায়ী শান্তি চুক্তির দিকে নিতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ হওয়ার কথা ছিলো।

তবে শেষ মুহূর্তে সেই সংলাপ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশে রওনা হবে। কিন্তু পরে তিনি তার সে পোস্ট মুছে ফেলেন। এরপর থেকে প্রতিনিধিদলের যাত্রা বা উপস্থিতি সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতি নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এদিকে যুদ্ধবিরতির আবহেই আবারও সহিংসতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ৮ এপ্রিল লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং প্রায় ১ হাজার ১০০ জন আহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় ইরান যদি আনুষ্ঠানিকভাবে সংলাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সূত্র: জেরুজালেম পোস্ট

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক
বিদায় অনুষ্ঠানের আড়ালে ‘কুরুচিপূর্ণ’ আয়োজন
শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রেখেছি ইরানের নেতাদের—দম্ভ ট্রাম্পের
ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি: জামায়াত আমির
যুবদল নেতার চাঁদাবাজির চাপে ডা. কামরুল ইসলাম
প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ নারী প্রার্থী
হরমুজে আটকে ‘বাংলার জয়যাত্রা’, শারজাহয় ফেরার নির্দেশ
আলোচনা ভেস্তে গেলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মুচলেকায় মুক্তি বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ানের
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস
জুলাইযোদ্ধাদের পুনর্বাসন বিল পাস
হরমুজের আকাশে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন
৮ হাজার কোটি টাকার তেল প্রকল্প পড়ে আছে অচল
ভেস্তে গেলো ইসলামাবাদ সংলাপ? সরে দাঁড়ালো ইরান!
বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী
জনবল নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: খাজা আসিফ