নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ঢাকা আজাদী’ যাত্রার ঘোষণা
‘ঢাকা আজাদী’ শিরোনামে নতুন প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদী।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় তারা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবেন। মানুষের কথা শোনা, সামাজিক শৃঙ্খলা গুছিয়ে নেয়া এবং দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।
স্ট্যাটাসে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানানো হয়।
রাজনৈতিক অঙ্গনে নতুন এ কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
সবার দেশ/কেএম




























