Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ৯ মার্চ ২০২৬

খুলনায় নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি

জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার মূল ভিত্তি। এ বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে জুলাই সনদ আদেশের মাধ্যমে এবং ভবিষ্যতে কোনও নির্বাচিত সরকার যেনো এ বাস্তবতাকে উপেক্ষা না করে।

সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটি।

নাহিদ ইসলাম বলেন, যদি জাতীয় সংসদ আবারও পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে দাঁড়ায় বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যায়, তাহলে দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। এতে জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি আরও বলেন, এমন কোনও পদক্ষেপ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের সঙ্গে সরাসরি বেঈমানির শামিল হবে।

নাহিদ ইসলাম বলেন, আজকের এ ইফতার মাহফিলে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে ঐক্যের বার্তা দিয়েছে, ঠিক তেমনি জাতীয় সংসদেও ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ আদেশ কার্যকর করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন
মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে রাশিয়া জানিয়েছে ‘অবিচল সমর্থন’
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করবো: জামায়াত আমির
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ
ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা
নোয়াখালীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার
বেনাপোল বন্দরে কোটি টাকার পাটবীজ আটক
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেও তেহরানে জনসমুদ্র
ব্রাজিলে এক ফুটবল ম্যাচেই নজিরবিহীন ২৩ লাল কার্ড
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা
যশোরে জাল টাকাসহ যুবক আটক
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার
নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন তারেক রহমানের
জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি
ইরান-ইসরায়েল সংঘাতে বিপর্যস্ত ইসরায়েল, অগ্নিপরীক্ষায় উদ্ধারকর্মীর