Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ২ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনা পালিয়েও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

শেখ হাসিনা পালিয়েও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও এখনো শয়তানি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিষ্কার কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে বসে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উসকানি দিচ্ছে—মিছিল করো, গোলমাল করো, মারামারি করো, নেতাদের আক্রমণ করো।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আপনাদের কারও ওপর হাত ওঠে, আওয়ামী লীগের সেই হাত ভেঙে দিতে হবে।

বিএনপি মহাসচিব নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তা হলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। এখানে কোনো আপস নেই।

ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস রাজনীতি করতে চান না, তিনি শুধু দেশে শান্তি ফিরিয়ে আনতে চাচ্ছেন। আগে শেখ হাসিনার হাতে সব ক্ষমতা ছিল, কিন্তু আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি।

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বা অন্য কোথাও গণ্ডগোল করা যাবে না। একই সঙ্গে অতীত ভুলে পুলিশকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও নির্দেশ দেন মির্জা ফখরুল।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত