Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও: জামায়াত আমির

ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনের ফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মোগলটুলিতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে শুরার অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হয়েছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে, ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, যারা জামায়াতকে ভালোবাসেন, সমর্থন করেন এবং যাদেরকে দলও ভালোবাসে—তাদের নিয়েই আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছে জামায়াত।

আওয়ামী সরকারের দমন-পীড়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। অনেকে শহীদ হয়েছেন। তাদের সে ত্যাগ-কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনি দলীয় নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে। ফলাফল আল্লাহর হাতে।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন স্মরণ করে শফিকুর রহমান বলেন, সে আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন, কেউ হাত-পা, কেউ চোখ হারিয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের মহান বিজয় দিয়েছেন। আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে তাদের প্রতিদান দেন।

দিনব্যাপী অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও মাওলানা এ টি এম মা’ছুম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা