Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৩৬, ২৫ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি

জামায়াতসহ আট দলের বিক্ষোভ মিছিল আজ

জামায়াতসহ আট দলের বিক্ষোভ মিছিল আজ
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় ও মহানগরী এলাকায় এ কর্মসূচি পালিত হবে।

বিক্ষোভে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। তারা জানিয়েছিলো, সরকারের প্রতি দাবি উপেক্ষিত হলে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবারের বিক্ষোভ সফল করতে শুক্রবার রাতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বিবৃতি দেয় দলগুলো। এতে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের এ গুরুত্বপূর্ণ দাবিতে সবাইকে শরিক হতে হবে।

দলগুলোর ঘোষিত পাঁচ দফা দাবি হলো—

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যেই সে আদেশের ওপর গণভোট আয়োজন,
  • আগামী জাতীয় নির্বাচনে দ্বিকক্ষবিশিষ্ট সংসদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু,
  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা,
  • ‘ফ্যাসিস্ট সরকারের’ কথিত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
  • স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এ আটটি দল।

আজ বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি পালনের পর আগামী ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াত ও এর সমমনা দলগুলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য