Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ নভেম্বর ২০২৫

ষড়যন্ত্র ভেস্তে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. মোশাররফের

ষড়যন্ত্র ভেস্তে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. মোশাররফের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ বহু বছর ধরে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তারা এখন নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের সুযোগের অপেক্ষায়। কিন্তু নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে—এসব ষড়যন্ত্রে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দির শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক-নির্বাচনী গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ চায় নিজেদের ভোটে এমপি নির্বাচন করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তা হবে জনগণের সরকার—নির্বাচিত এমপিরাও হবেন জনগণের এমপি।

তিনি অভিযোগ করে বলেন, পিআর পদ্ধতির মতো নানা ‘উসিলা’ ধরে নির্বাচন বানচাল বা বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে। আপনাদের অনুরোধ করছি, এসব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে, বলেন তিনি।

মোশাররফ আরও জানান, সরকার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একদিনে আয়োজনের ঘোষণা দিয়েছে—এটি বিএনপিরও পূর্ব দাবির সঙ্গে মিল রয়েছে, এবং দল এ বিষয়টি সমর্থন করে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাদ চৌধুরী পিটারসহ স্থানীয় নেতারা।

সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম। পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে