Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ৫ ডিসেম্বর ২০২৫

কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব

খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছালো, রোববারে সম্ভাবনা

খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছালো, রোববারে সম্ভাবনা
ছবি: সংগৃহীত

কারিগরি জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য নির্ধারিত লন্ডন যাত্রা আরও অন্তত একদিন পিছিয়ে গেছে। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, এয়ার অ্যাম্বুলেন্সের হঠাৎ কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশে আসতে পারেনি। তিনি বলেন, আমরা আপডেট পেয়েছি—কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সব ঠিক থাকলে শনিবার এসে পৌঁছাবে। ম্যাডামের শারীরিক অবস্থা অনুকূলে থাকলে এবং মেডিকেল বোর্ড চূড়ান্ত অনুমোদন দিলে ৭ তারিখ, অর্থাৎ রোববার লন্ডনের পথে রওনা হবেন।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। হাসপাতাল–থেকে বিমানবন্দর পর্যন্ত সব প্রস্তুতি নেওয়া থাকলেও শুক্রবার সকালে দলের মহাসচিবই নিশ্চিত করেন যে যাত্রায় পরিবর্তন এসেছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রায় সহায়তা করতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর কথা। তিনি নেমেই সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে যাবেন।

এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বের পর এখন সবার দৃষ্টি শনিবারের দিকে—যেদিন বিমানটি ঢাকায় পৌঁছালে রোববার খালেদা জিয়ার বহুল আলোচিত লন্ডনযাত্রা বাস্তবায়িত হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান