Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০০, ৫ ডিসেম্বর ২০২৫

অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে দেরি হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে দেরি হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের উদ্যোগে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে এর নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় পৌঁছানো বিলম্বিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কাতারে অবস্থানরত এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি সমস্যার কারণে উড্ডয়ন পিছিয়ে গেছে। উড্ডয়নের নতুন সময় কাতার কর্তৃপক্ষ পরে জানাবে।

বৃহস্পতিবার রাতে পৌঁছানোর কথা, তবে সময়সূচি পরিবর্তন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে বলেন, কাতারের আমিরের ব্যক্তিগত ব্যবস্থাপনায় অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, যাতে অপারেশন থিয়েটারসহ জরুরি চিকিৎসার সব সুবিধা রয়েছে।

তার ভাষ্য, আজ রাতেই অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিলো এবং ভোরেই ম্যাডামকে নিয়ে যুক্তরাজ্যে রওনা দেয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু কারিগরি জটিলতার কারণে সময়সূচিতে পরিবর্তন এসেছে।

চিকিৎসক দলের প্রস্তুতি সম্পন্ন

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম। সব আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ম্যাডামকে নিরাপদে বিদেশে নিয়ে যেতে এবং সুস্থ হয়ে ফিরে আসতে সহায়তা করেন।

তারেক রহমানের সম্মতি, মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনের একটি উন্নত হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সম্মতি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন এবং তার সফল চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান