Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২২ ডিসেম্বর ২০২৫

ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। তবে সামনে কঠিন সময় আসছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ ওসমান হাদির স্মৃতিচারণা করেন তারেক রহমান। তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক। তিনি মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি একাত্তরের বীর শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে দেশ গড়ার কাজে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। তবে এ স্বাধীনতাকে সাধারণ মানুষের কাছে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে দেশটিকে নতুন করে গড়ে তুলতে হবে। তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, অর্জিত বিজয় ধরে রাখা এবং রাষ্ট্র মেরামতের এ পথটি সহজ নয়, তাই যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় ধৈর্য ও ঐক্য বজায় রাখতে হবে।

স্মৃতিস্তম্ভ উদ্বোধনের ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে এদিন বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি জনগুরুত্বপূর্ণ স্থানে সর্বস্তরের মানুষের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সুবিধা চালু করা হয়েছে। আয়োজক জেলা বিএনপি জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এ সুবিধা সম্প্রসারণ করা হবে যাতে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ ইন্টারনেটের মুক্ত ব্যবহারের সুযোগ পায় এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আহত যোদ্ধারা অংশ নেন। জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, শহীদদের স্মৃতি চিরস্থায়ী করতে এবং ডিজিটাল প্রযুক্তিকে জনকল্যাণে ব্যবহারের লক্ষ্যেই এই অভিনব ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত