Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫

সেনাকুঞ্জে যেতে খালেদা জিয়াকে চিকিৎসকদের মানা ছিলো: তারেক রহমান

সেনাকুঞ্জে যেতে খালেদা জিয়াকে চিকিৎসকদের মানা ছিলো: তারেক রহমান
ছবি: সংগৃহীত

সদ্য উদ্ঘাটিত তথ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাওয়ার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসকদের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি মানসিক দৃঢ়তায় অনুষ্ঠানে যোগ দেন—মঙ্গলবার (৯ ডিসেম্বর) গুলশানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন দাবি করেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান জানান, সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাওয়ার আগেই খালেদা জিয়ার শরীর খারাপ ছিলো। তবু তিনি দলের ঐতিহ্য, রাষ্ট্রীয় দায়িত্ববোধ এবং সশস্ত্র বাহিনীর প্রতি সম্মানের জায়গা থেকে অনুষ্ঠানটিতে উপস্থিত হন। তিনি বলেন, ডাক্তাররা তাকে স্পষ্টভাবে ওই অনুষ্ঠানে না যেতে বলেছিলেন। তবে খালেদা জিয়া ‘মনের সমস্ত জোর’ একত্রিত করে যথাসময়ে সেখানে পৌঁছান।

মতবিনিময় সভায় তারেক রহমান আরও জানান, অনুষ্ঠান থেকে ফেরার দুই দিন পর—২৩ নভেম্বর—খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তারেক রহমান বলেন, খালেদা জিয়ার এভাবে অসুস্থতা উপেক্ষা করে অনুষ্ঠানটিতে হাজির হওয়া প্রমাণ করে যে জিয়া পরিবারের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্পর্ক কতটা গভীর। তার ভাষায়, এতে বুঝতে বাকি থাকে না, আপনাদের সাথে জিয়া পরিবারের সম্পর্ক কেমন।

তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচার সরকারগুলো পরিকল্পিতভাবে ডিফেন্স বাহিনীর সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তাদের কাঠামো দুর্বল করার অপচেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ