Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৩, ১৭ ডিসেম্বর ২০২৫

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি: তারেক রহমান

২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে ঘোষণা দিয়েছেন। লন্ডনে অবস্থানরত তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে এ তথ্য জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, আজকের এ আয়োজনটি তার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একদিকে এটি বাংলাদেশের মহান বিজয় দিবস, অন্যদিকে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের একটি অধ্যায়েরও শেষপ্রান্তে তিনি দাঁড়িয়ে আছেন।

তিনি বলেন, 

আজকের এ অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে দীর্ঘ সময় আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।

তারেক রহমানের এ ঘোষণাকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর তার দেশে ফেরাকে ঘিরে দলীয় অঙ্গনে নানা প্রত্যাশা ও আলোচনা শুরু হয়েছে।

বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের প্রতি ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সামনে রাজনৈতিক পথচলা সহজ হবে না এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

তারেক রহমান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। আর সে পথ ধরেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতারা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কৌশলে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ