Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৭, ২০ ডিসেম্বর ২০২৫

লন্ডনের পথে জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানসহ

লন্ডনের পথে জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানসহ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর অসুস্থ শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় সঙ্গী হতে ঢাকায় এসেছিলেন ডা. জুবাইদা রহমান। বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। গতকাল শুক্রবার তার শরীরে একটি ছোট অস্ত্রোপচার বা প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাড়া দিচ্ছেন।

এদিকে, রাজনৈতিক অঙ্গনে বড় চমক হিসেবে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তার দেশে ফেরার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি ঢাকা না এসে প্রথমে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন এবং পরে দুপুর নাগাদ ঢাকায় পৌঁছাবেন। তার সাথে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ফিরছেন বলে জানা গেছে।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে তাকে বড় ধরনের সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছে দলটি। দেশে ফিরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।

বর্তমানে দেশে রাষ্ট্রীয় শোক এবং নানা রাজনৈতিক পরিস্থিতির মাঝে ডা. জুবাইদা রহমানের এ লন্ডন যাত্রা এবং তারেক রহমানের ফেরার প্রস্তুতি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা