Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৫

হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

ব্যালট বিপ্লবের বিপরীতে বুলেট বিপ্লবের প্রস্তুতি চলছে

ব্যালট বিপ্লবের বিপরীতে বুলেট বিপ্লবের প্রস্তুতি চলছে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত এক শোক ও সংহতি সমাবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করেন যে, একটি পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে সহিংসতার পথ বেছে নিচ্ছে।

সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা জুলাই বিপ্লবের পর একটি ব্যালট বিপ্লবের স্বপ্ন দেখেছিলাম, যেখানে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, কতিপয় রাজনৈতিক দল এখন বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। তারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

জোট ও দলবদল নিয়ে সমালোচনা

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের নেতাদের দলবদল ও নতুন জোটে একীভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মার্কা বিলুপ্ত করে অন্য দলে একীভূত হচ্ছে। যারা মাত্র এক বা দুটি সংসদীয় আসনের জন্য নিজের রাজনৈতিক আদর্শ ও দলকে বিক্রি করে দিচ্ছেন, তারা মূলত নিজেদের দলের প্রতি বড় ধরনের অন্যায় করছেন। রাজনৈতিক দলগুলোর এমন আদর্শহীন আচরণ দেশের গণতন্ত্রের জন্য দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

হাদির আদর্শে অবিচল থাকার আহ্বান

হাসনাত আবদুল্লাহ নিহত তরুণ নেতা ওসমান হাদির কথা স্মরণ করে বলেন, হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন যে আমরা জান দিতে পারি কিন্তু জুলাইয়ের অর্জন বিলীন হতে দেবো না। অন্যায়ের বিপক্ষে এবং ইনসাফ বা ন্যায়বিচারের পক্ষে আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে।

আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ন্যায় ও গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য সন্ত্রাসবাদ এবং আধিপত্যবাদের মাধ্যমে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ১৫ বছর ধরে দেশের মানুষের ওপর জুলুম চালিয়েছে, তাদের পালাতে ১৫ মিনিটও সময় লাগেনি। ভবিষ্যতে যারা জনগণকে জিম্মি করার স্বপ্ন দেখবে, তারাও গণরোষের মুখে পালাতে বাধ্য হবে।

নবগঠিত গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সকলে একযোগে শহীদ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক