Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধা–৫ আসনে থামলেন ৩ হাজার ভোটে 

জামানত হারালেন ফ্যাসিস্টের দোসর জাপা মহাসচিব

জামানত হারালেন ফ্যাসিস্টের দোসর জাপা মহাসচিব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ভরাডুবির চিত্র আরও স্পষ্ট হয়েছে গাইবান্ধা–৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনের ফলে। লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা–এর স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, গাইবান্ধা–৫ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৫২টি। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসাবে এ আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিলো ২৬ হাজার ৬৫৬ ভোট। কিন্তু শামীম হায়দার পেয়েছেন মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট।

এ আসনে ১৪৬টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়ারেজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

জাপার মহাসচিবের এ ফলাফল দলটির সামগ্রিক বিপর্যয়ের প্রতিফলন হিসেবেই দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনও আসনেই জয় পায়নি, যা দলটির জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা