Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির বগুড়া জয়, জামানত হারালেন মান্না

বিএনপির বগুড়া জয়, জামানত হারালেন মান্না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালটের ভোটও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বগুড়া–১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। একই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১ দশমিক ৪ শতাংশ। ফলে তিনি জামানত হারিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, অর্থাৎ ভোটের হার ৭২ দশমিক ৬৩ শতাংশ। নির্বাচনী আইন অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিলো কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট (মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশ), যা থেকে অনেক পিছিয়ে ছিলেন মান্না। সাতজন প্রার্থীর মধ্যে তিনি তৃতীয় অবস্থানে থাকেন।

বগুড়া–৩ (দুপচাঁচিয়া–আদমদীঘি) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির আব্দুল মহিত তালুকদার। তার প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।

বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন। জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।

বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনে ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে জয় পেয়েছেন জি এম সিরাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

বগুড়া–৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মোর্শেদ মিলটন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, ঘোষিত ফলাফল অনুযায়ী বগুড়ার সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং সব ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত রয়েছে।

উল্লেখ্য, শুরুতে বগুড়া–২ আসনটি নাগরিক ঐক্যকে ছেড়ে দেয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি নিজস্ব প্রার্থী দেয়। এর আগে মাহমুদুর রহমান মান্না ঢাকা–১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বললেও পরে সেখান থেকে সরে দাঁড়িয়ে নিজ দলীয় প্রতীকে বগুড়া–২ আসনে নির্বাচন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা