Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার ২০ আসনে বিজয়ী হয়েছেন যারা

ঢাকার ২০ আসনে বিজয়ী হয়েছেন যারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপি রাজধানীর প্রধান অংশ তথা ১৩টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬টি আসনে এবং তাদের জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসনে বিজয়ী হয়েছে।

ঢাকার ২০টি আসনের বিজয়ী প্রার্থীদের তালিকা ও প্রাপ্ত ভোট নিচে দেয়া হলো:

ঢাকা–১

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা–২

ঢাকা-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান। তিনি পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।

ঢাকা-৩

ঢাকা-৩ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা–৪

ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৭ হাজার ৩৬৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা–৫

ঢাকা-৫ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা–৬

ঢাকা-৬ আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা–৭

ঢাকা-৭ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট। 

ঢাকা–৮

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৯ হাজার ৩৬৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় জোটের মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি।

ঢাকা–৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা–১০

ঢাকা-১০ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। তিনি মোট ভোট পান মোট ৮০ হাজার ৪৩৬টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।

ঢাকা–১১

ঢাকা-১১ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। 

ঢাকা–১২

বিএনপির জোটে প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে ঢাকা-১২ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম। এ আসনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে তিনি মোট ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা–১৩

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি।

ঢাকা–১৪

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি জামায়াতের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমাদ বিন কাসেম মোট ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা-১৫

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।

ঢাকা–১৬

ঢাকা-১৬ আসনের ভোটে বেসরকারি ফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। দাঁড়িপাল্লা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ঢাকা–১৭

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান।

ঢাকা–১৮

ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা–১৯

ঢাকা–১৯ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা–২০

ঢাকা-২০ (ধামরাই) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি আসনটির ১৪৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

সংক্ষিপ্ত সারসংক্ষেপ:

বিএনপি: ১৩টি আসন
জামায়াতে ইসলামী: ৬টি আসন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ১টি আসন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের
নরসিংদীর পাঁচ আসনেই ধানের শীষ বিজয়ী
যশোরের ৬ আসনের ৫টি তে জামায়াতের ভূমিধস বিজয়
জোট শরিকদের নিয়ে জাতীয় সরকারের ঘোষণা বিএনপির
হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত
আলোচনায় ঝড় তুলেও ব্যালটে হারলেন যারা
ইরানে ফের সরকারবিরোধী কর্মসূচির ডাক দিলেন রেজা পাহলভি
যেসকল বিশ্বনেতারা অভিনন্দন জানালেন তারেক রহমানকে
দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ফাঁসির মঞ্চ থেকে সংসদে বাবর ও আজহার
একই ইউনিয়নে দুই এমপি!
১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে : জামায়াত আমির
বিএনপির বগুড়া জয়, জামানত হারালেন মান্না
জামানত হারালেন ফ্যাসিস্টের দোসর জাপা মহাসচিব
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ
ঢাকার ২০ আসনে বিজয়ী হয়েছেন যারা
জনমানুষের ভালোবাসার কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
রুমিন ফারহানা যে শর্তে ফিরতে চান বিএনপিতে