Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ৪ এপ্রিল ২০২৬

প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে মুখর মাদ্রাসা প্রাঙ্গণ

ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছানাউল ইসলাম, সাবেক কমিশনার আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে চলতি বছরে বিভিন্ন পরীক্ষায় বৃত্তি অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করেন এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা।

শেষপর্যায়ে জয়পুরহাট থেকে আগত একটি ইসলামী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস
জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ
ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর
রাষ্ট্রপতির ভাষণ বাদ দিয়ে বিল পাসে জোর—সংসদে নাহিদের প্রস্তাব