Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১ আগস্ট ২০২৬

উত্তেজনা তুঙ্গে

হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা

হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, জাহাজ দুটি ইরানি বাহিনীর নির্দেশনা অমান্য করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তায় প্রণালি অতিক্রমের চেষ্টা করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নির্দেশনা অমান্য করায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার পর আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। ইরানের দাবি, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের আকাশ নিরাপত্তা ব্যবস্থার আওতায় ঘোষিত একটি রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিলো।

আইআরজিসি আরও দাবি করেছে, তাদের অভিযানের পর সংশ্লিষ্ট জাহাজগুলো ইরানি বাহিনীর নির্দেশনা মেনে চলতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা জাহাজগুলোর জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

হোয়াইট হাউসের ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা এবং সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি ও অন্যান্য পণ্যের দামের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল