Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২৩ মার্চ ২০২৬

এরপর গন্তব্য ওয়াশিংটন

ঈদ শেষে লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান

ঈদ শেষে লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান
ফাইল ছবি

পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন-এর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। লন্ডনে স্বল্প বিরতির পর তার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-২০১ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

জানা গেছে, লন্ডনে অবস্থান শেষে ওয়াশিংটন ডিসিতে একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন ডা. জুবাইদা রহমান।

এ সফরে তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

এর আগে শনিবার রাজধানীতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।

ঈদ উদযাপন শেষে তার এ বিদেশ সফর ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও কৌতূহল তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেল সংকট ও নিরাপত্তাহীনতায় বন্ধের পথে পেট্রোল পাম্প
ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি
রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা
ঈদ শেষে লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান
যুদ্ধ থামাতে ৬ শর্ত ইরানের
ইসরায়েলের অ্যারোস্পেস স্থাপনায় ইরানের হামলা
ফ্যাসিবাদের রাজনীতি আর চলবে না: জামায়াত আমির
ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৯০ প্রাণহানি, নিখোঁজ ১২
প্রেম নাকি পাসপোর্ট— মনিকার বিয়ে ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়
পারমাণবিক স্থাপনায় হামলা হলেই হরমুজ বন্ধ— ইরানের কড়া হুঁশিয়ারি
ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি
ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান: নেতানিয়াহু
চেলসির নারী দলে সুযোগ পেয়েও খেলেননি জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী
২৪ ঘণ্টায় ১৫ জেলায় ঝরলো ৩২ প্রাণ—আহত শতাধিক
দক্ষিণ কোরিয়ার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
সুদানের হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত ৬৪