Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ২৩ মে ২০২৫

আপডেট: ০১:২৬, ২৩ মে ২০২৫

জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে চাই আত্মত্যাগের মানসিকতা: আজহারি

জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে চাই আত্মত্যাগের মানসিকতা: আজহারি
ফাইল ছবি

দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি জাতিকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি, অর্থাৎ আত্মত্যাগের মানসিকতা জরুরি।

বৃহস্পতিবার (২২ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে।

তিনি আরও সতর্ক করে লিখেন, ভুলে গেলে চলবে না—স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।

এ মন্তব্যটি এসেছে এমন একটি সময়, যখন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, অস্থিরতা এবং পরস্পরের প্রতি আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষত রাজনৈতিক নেতাদের সেনানিবাসে আশ্রয়, সর্বদলীয় বৈঠকের আহ্বান, এবং প্রশাসনিক অস্থিরতার প্রেক্ষাপটে আজহারির এ বক্তব্য একটি বিবেকবান জাতীয় কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে।

আজহারির এ বার্তা শুধুই ধর্মীয় আবেগ নয়, বরং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শান্তিপূর্ণ ঐক্যের আবেদন। তার বক্তব্য ধর্ম, দেশ ও জাতিকে একসূত্রে গাঁথার জন্য একটি তাত্ত্বিক ও নৈতিক আহ্বান বলেই প্রতিভাত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ