Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪৭, ২৯ জানুয়ারি ২০২৬

তাজিনের লাশও কারাগারে মায়ের সঙ্গে দেখা করেছিলো

তাজিনের লাশও কারাগারে মায়ের সঙ্গে দেখা করেছিলো
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় যারা গত কয়েকদিন দুই লাইনে লেখা কবি ইমতিয়াজ মাহমুদ এর– ‘মৃত শিশু দেখা করতে গেছে, তার জীবিত পিতার সাথে!’ শেয়ার করে হা-হুতাশ করেছে যে, এতে নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুর পরকার একটি ঘটনা—যেখানে তার লাশ কারাগারে নিয়ে গিয়ে বন্দি মাকে শেষবারের মতো দেখানো হয়েছিলো।

‘যারা মনে করছেন প্রথম কোনও লাশ কারাগারে গেছে জীবিত মানুষের সাথে দেখা করতে তাদের জন্য এ পোস্ট’- এমন করেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন ড. জহিরুল হুদা জালাল । 

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সালটা ২০১৮, অভিনেত্রী তাজিন আহমেদের বাবা ছিলো না। মায়ের একমাত্র সন্তান তাজিন আহমেদ। তার মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদনের পরেও মুক্তি পায়নি তার মা। পরে অনেক অনুনয়-বিনয় করে লাশ মাকে দেখতে গিয়েছিলো।
 
তাজিনের মা সাদ্দামের মতো সন্ত্রাসী, ক্যাডার বা দ্বিতীয় বিয়ে করে সংসারে ঝামেলা বাঁধায়নি। সাদ্দামের বউয়ের মতো পারিবারিক কলহের জন্য আত্মহত্যাও (?) করেনি। 

সেদিন সকাল আটটায় তার সহকর্মীসহ পাঁচজন কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাজিনের লাশবাহী গাড়ি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসেন। পরে তার লাশ মা দিলারাকে দেখানো হয়। এ সময় মেয়ের লাশ দেখে মা কান্নায় ভেঙে পড়েন। কিছু সময় পরেই আবার তাজিনের লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়।

তাজিনের মায়ের অপরাধ ছিলো তিনি বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সে কারণেই তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিলো। 

শিল্প মন্ত্রণালয়ের চাকুরিটাও কেড়ে নেয়া হয়েছিলো। এগুলো নিয়ে তখন তেমন নিউজও হয়নি। কারণ সে যুগে এগুলো স্বাভাবিক ঘটনা ছিলো। 

ওই কিছু মিডিয়া ছিলো দলান্ধ, বধির, বাকীগুলোর হাত-পা ছিলো বাঁধা। আর ২৪ এর গণহত্যাকারী নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের সাদ্দাম তো প্যারোলে আবেদনই করেনি। অথচ এটা নিয়ে রঙচঙ মাখানো মিডিয়ার নিউজ আর সোশ্যাল মিডিয়ায় তথাকথিত সুশীলদের ইনিয়ে বিনিয়ে সুড়সুড়ি দেয়া আবেগে তোলপাড় দুনিয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান