Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

তরুণদের ভাতা ও এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি 

নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি পরিকল্পনা প্রণয়ন করেছে। সরকারি কর্মচারীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

ভাষণে তিনি বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রথম ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। সরকার গঠন করতে পারলে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর, অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান।

বেকারত্ব নিরসনে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ অর্থনৈতিক খাতে সংস্কারের পাশাপাশি অঞ্চলভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা, শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা বলেন তারেক রহমান। এসব উদ্যোগের মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্বাস্থ্য খাতেও বড় পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এক লাখ ‘হেলথ কেয়ার’ কর্মী নিয়োগ দেয়া হবে, যাদের মধ্যে ৮০ শতাংশ নারী থাকবেন।

এ ছাড়া তারেক রহমান অভিযোগ করেন, আগের সরকারের সময়ে বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার হয়েছে। এ অর্থপাচার বন্ধ করা গেলে কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অর্থায়ন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা
নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া
জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ