Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ৮ আগস্ট ২০২৬

সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ

সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই ভারতের দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত হাসিনা সংবাদ ব্রিফিং করার সুযোগ পেয়েছেন। এ ঘটনায় শুধু বিবৃতি দেয়ার পরিবর্তে সরকারকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেয়া উচিত ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 

দিল্লিতে ফ্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। এটাকে বাগাড়ম্বর বলা যায়, চলতি ভাষায় গলাবাজি। প্রেস রিলিজে বড় বড় বক্তব্য দেয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কোনও কূটনৈতিক ব্যবস্থা নেয়া হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, খুনি হাসিনার ওই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিলো এবং ভারত সরকার এতে সহযোগিতা করেছে। তার দাবি, এ পরিস্থিতিতে সরকারের উচিত ছিলো ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করে ঘটনার তীব্র নিন্দা জানানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়া হবে, তা জনগণের সামনে স্পষ্ট করা।

সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও স্বৈরাচারী হয়ে উঠতে পারে।

তার ভাষায়, যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এ সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের মধ্যে সে প্রবণতা রয়েছে। ইতিহাসেও আমরা দেখেছি, তারা একটি ব্যর্থ আওয়ামী লীগ। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করেছে, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে সফল হয়নি। ১৯৯৬ সালেও এমন হয়েছে। এখন আবার যদি একই চেষ্টা করে, তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন