Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ৩ অক্টোবর ২০২৫

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

শারজাহর মরুভূমিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানরা। মাত্র ৩১ রানে হারায় শীর্ষ তিন ব্যাটসম্যানকে। তবে উইকেট ধরে রেখে দলকে এগিয়ে নেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৪০) ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী (৩৮)। শেষদিকে কিছু ছোট ছোট পার্টনারশিপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ দাঁড় করায় ১৫১ রান। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন (৫৪) ও তানজিদ তামিম (৫০) গড়েন ১০৯ রানের বিশাল জুটি। তবে ইমনের বিদায়ের পরই ভাঙে ছন্দ। রশিদ খানের ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন সাইফ হাসান, তানজিদ, জাকের আলী ও শামিম হোসেন। নুর আহমেদের বলে তানজিম সাকিব এলবিডব্লু হলে মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

চাপে পড়া দলকে ভরসা দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে শেষদিকে ঠাণ্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করেন তিনি। সোহান অপরাজিত থাকেন ২৩ রানে, রিশাদ থাকেন ১৪ রানে। ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে একাই চার উইকেট নেন স্পিন জাদুকর রশিদ খান। একটি করে উইকেট শিকার করেন ফরিদ মালিক ও নুর আহমেদ।

তিন ম্যাচ সিরিজে এখন ১-০তে এগিয়ে বাংলাদেশ। আগামী ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেয়ার সুযোগ থাকবে টাইগারদের সামনে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার