Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০৩:১৭, ১১ এপ্রিল ২০২৫

১২৮ বছর পর অলম্পিকে ফিরছে ক্রিকেট!

১২৮ বছর পর অলম্পিকে ফিরছে ক্রিকেট!
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২৮ বছর পর অলম্পিকে ক্রিকেট ফিরতে যাচ্ছে । বুধবার (৯ এপ্রিল) অলিম্পিকে ক্রিকেট ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।

১৯০০ সালের পর আর কখনো অলম্পিকে ফিরেনি ক্রিকেট। তবে ১২৮ বছর পর আবারো অলম্পিকে ফিরতে চলেছে বিশ্বক্রিকেটের রোমাঞ্চ। আইওসির বিবৃতিতে জানা গেছে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি ইভেন্টে ৬টি করে দল অংশ নিতে পারে অলম্পিকের পরবর্তী আসরে।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচীর কারণে অলম্পিক বাছাইপর্ব আয়োজন করা সম্ভব নয়। তবে অলম্পিকে এ ছয় দল কীসের ভিত্তিতে নির্বাচন করা হবে তা এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) তাদের অধীনে মোট ৯৪টি দেশ সহযোগী হিসেবে রেখেছেন। আর ১২টি দেশ পূর্ণ সদস্য। আর সহযোগী সব দেশেরই টি-টোয়েন্টি খেলার যোগ্যতা রয়েছে।

তবে এইদিকে গুঞ্জন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি রেংকিংয়ে এগিয়ে থাকা শীর্ষ ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হতে পারে অলম্পিক। যদি এমনটা হয় তবে অলম্পিক থেকে বাদ যেতে পারে বাংলাদেশ ক্রিকেট। কারণ দলটির পুরুষ এবং মহিলা দুই বিভাগ আছে রেংকিংয়ে নবম অবস্থানে। অন্যদিকে স্বাগতিক দল হিসেবে যদি যুক্তরাষ্ট্র আসরটি খেলার সুযোগ পায় তাহলে কপাল পুড়বে ছয় নম্বর অবস্থানে থাকা দলেরও।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য