Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৩, ৮ অক্টোবর ২০২৫

এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

সিরিয়ার বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

সিরিয়ার বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়
ছবি: সংগৃহীত

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের কিশোরীরা সংযুক্ত আরব আমিরাতের দুবাই সফরে গিয়েছিলো। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সিরিয়ার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয় অর্জন করেছে। জোড়া গোল করেছেন আলপি আক্তার।

এটি বয়সভিত্তিক দলের বিদেশি দলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ। পরের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। দুবাইয়ে এ দুটি প্রীতি ম্যাচের পর বাংলাদেশ দল জর্ডানে মূল বাছাইয়ে অংশগ্রহণ করবে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশি মেয়েরা এশিয়ান কাপ বাছাইয়ে ইতোমধ্যেই সাফল্য দেখিয়েছে। জাতীয় দল আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে চূড়ান্ত পর্ব খেলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ