Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ১৪ অক্টোবর ২০২৫

জয়ের স্বপ্ন হাতছাড়া বাংলাদেশের

হংকংয়ের মাঠে আক্ষেপের ড্র টাইগারদের 

হংকংয়ের মাঠে আক্ষেপের ড্র টাইগারদের 
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত লড়াই উপহার দিলেও জয়ের স্বপ্ন পূরণ হলো না লাল-সবুজের। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ ভাগে রাকিব হোসেনের দারুণ গোল দলকে পরাজয় থেকে রক্ষা করলেও জয় থেকে বঞ্চিত হয়ে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা-শমিতদের।

ঢাকায় নিজেদের ভুলের কারণে হংকংয়ের কাছে হেরেছিলো বাংলাদেশ। সে একই ভুলের পুনরাবৃত্তি হলো ফিরতি লেগেও। প্রথমার্ধে অগোছালো রক্ষণ, পাসে অনিশ্চয়তা আর গোলপোস্টের সামনে অসতর্কতার মাশুল দিতে হয়েছে দলকে।

৩৪ মিনিটে নিজের ডিফেন্সে তালগোল পাকিয়ে বসেন তারিক কাজী। সতীর্থের পাস নিতে গিয়ে পা ফসকে ফেলেন, আর নিয়ন্ত্রণ ফেরাতে গিয়ে ফাউল করে বসেন হংকংয়ের ফের্নান্দো পেরেইরাকে। রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজান পেনাল্টির জন্য। ম্যাট অর নিখুঁত শটে বাংলাদেশের জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার চিত্র। নতুন উদ্যমে মাঠে নামেন হামজা-শমিতরা। কোচ হাভিয়ের কাবরেরা ৬৪ মিনিটে আক্রমণভাগে পরিবর্তন এনে মাঠে নামান জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে। এতে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের দারুণ ক্রসে ফাহামিদুলের সামনে ছিলো গোলের সুবর্ণ সুযোগ, কিন্তু সামান্য টাচের অভাবে বল চলে যায় বাইরে।

৭৬ মিনিটে হংকংয়ের ওলিভার বেনজামিন শমিত সোমকে বাজেভাবে ফাউল করলে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন, ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সুযোগটি কাজে লাগাতে দেরি করেননি লাল-সবুজের যোদ্ধারা।

৮৪ মিনিটে বাম প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহামিদুলের হেড প্রতিহত হলেও বল গিয়ে পড়ে রাকিব হোসেনের পায়ে। এক ঝলকে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে নিখুঁত শটে গোল করে সমতায় ফেরান তিনি। শেষ মুহূর্তে জয়সূচক গোলের কয়েকটি সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরা বলেন, দল আজ হৃদয় দিয়ে খেলেছে। জেতার যোগ্য পারফরম্যান্স ছিলো, কিন্তু কিছু ভুল আবারও আমাদের আক্ষেপ বাড়িয়েছে।

গ্রুপ ‘সি’-এর টেবিলে ২ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ, ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। বাছাইপর্বে টিকে থাকতে হলে শেষ দুটি ম্যাচে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই।

তবে হতাশার মাঝেও রয়েছে একটুখানি আশার আলো—হংকংয়ের মাঠে শেষ পর্যন্ত মাথা উঁচু করে মাঠ ছাড়লো বাংলাদেশ, আর প্রমাণ করলো—তারা এখন আর সহজ প্রতিপক্ষ নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার