Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৩৩, ৪ অক্টোবর ২০২৫

অপরাজিত ৩১ রান করে জয়ের নায়ক নুরুল হাসান সোহান

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নাটকীয় লড়াই শেষে টাইগাররা জয় পায় ২ উইকেটের ব্যবধানে। শেষ ওভারে ব্যাট হাতে নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলামের নৈপুণ্যে জয় ছিনিয়ে নেয় ফিল সিমন্সের শিষ্যরা।

আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪৭ রান। ইনিংসের শুরুতেই চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। শরীফুল ইসলাম নিজের প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দেন এবং শেষদিকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন রহমানউল্লাহ গুরবাজকে। ৩০ রান করা গুরবাজ আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ২ উইকেট, রিশাদও শিকার করেন ২ উইকেট। সাইফউদ্দিন উইকেটশূন্য থাকলেও ৪ ওভারে মাত্র ২২ রান দেন।

রান তাড়ায় নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো ছিলো বাংলাদেশের। ২৪ রানের মধ্যে তিন ব্যাটার ফিরতে বাধ্য হন। আগের ম্যাচে ফিফটি করা ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই করেন মাত্র ২ রান। সাইফ হাসানও ফেরেন ১৮ রানে।

তবে মাঝের ওভারে দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী। জাকের ২৫ বলে ৩২ রান করে ফেরেন, আর শামীম খেলেন ২২ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংস। কিন্তু ৭ রানের ব্যবধানে লোয়ার অর্ডারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ আবারও হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়।

শেষদিকে দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। চাপের মধ্যে ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি। দশ নম্বরে নেমে শরীফুল ইসলাম খেলেন ৬ বলে অপরাজিত ১১ রানের ইনিংস। শেষ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহকে লং অন দিয়ে চার হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন বাঁহাতি এ পেসার।

ফলাফল, ৫ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ফলে শেষ ম্যাচ মাঠে গড়ানোর আগেই সিরিজ ট্রফি নিশ্চিত হলো বাংলাদেশের ঝুলিতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার