Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ৭ ডিসেম্বর ২০২৫

জয়সোয়ালের সেঞ্চুরিতে সিরিজ জয় ভারতের

জয়সোয়ালের সেঞ্চুরিতে সিরিজ জয় ভারতের
ছবি: সংগৃহীত

যশস্বী জয়সোয়ালের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। বিশাখাপত্তনমের ডা. রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়া ৯ উইকেটের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন ওপেনার কুইন্টন ডি কক—দায়িত্বশীল ব্যাটিং করে ফেরেন দলীয় ১৯৯ রানে। তার সঙ্গে ১৩১ বলে ১১৩ রানের জুটি গড়েন অধিনায়ক টিম্বা বাভুমা (৪৮)। তবে মধ্য ও নিম্ন মধ্যক্রমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় সফরকারীরা।

ভারতের হয়ে দুর্দান্ত বল করেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। কুলদীপ ১০ ওভারে ৪১ রানে নেন ৪ উইকেট, আর প্রসিদ্ধ ৯.৫ ওভারে ৬৬ রানে তুলে নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারতীয় ওপেনাররা। ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন যশস্বী জয়সোয়াল। তাকে দারুণ সঙ্গ দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ৭৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৭৫ রান, আর কোহলি ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৬৫ রানের ঝলমলে ইনিংস।

৬১ বল হাতে রেখেই ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।

সিরিজের প্রথম ম্যাচে রাঁচিতে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রায়পুরে বড় রান করেও হেরে যায় ভারত। ফলে তৃতীয় ম্যাচ হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। তবে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজ জিতে ঘরের মাঠে বড় ধাক্কা এড়াতে সক্ষম হলো রোহিত-কোহলির দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প