Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ২৬ জানুয়ারি ২০২৬

গুজব আর বাস্তবতার দোলাচলে বিসিবি

অস্ট্রেলিয়া যাননি বুলবুল, গুজবের পালকে হাওয়া দিচ্ছে কারা?

অস্ট্রেলিয়া যাননি বুলবুল, গুজবের পালকে হাওয়া দিচ্ছে কারা?
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়ে অস্ট্রেলিয়া গেছেন—এমন গুঞ্জনের অবসান ঘটেছে। তিনি দেশেই অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে একটি শীর্ষ জাতীয় সংবাদমাধ্যম। সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিসিবি সভাপতিকে ঢাকাতেই পাওয়া গেছে।

এর আগে রোববার মধ্যরাতে কোনো রিটার্ন টিকিট না কেটেই বুলবুল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে ক্রিকেটাঙ্গনে। তবে সে সময়ই এসব তথ্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বুলবুল স্পষ্টভাবে জানান, তিনি কোথাও যাচ্ছেন না।

রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, তিনি সারাদিন অফিসে কাজ করেছেন এবং সামনে আরও কাজ রয়েছে। ক্রিকেট বোর্ডে কাজের চাপ থাকায় পরিবারের কাছেও যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। তার ভাষ্য, এ মুহূর্তে দেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, কোথা থেকে এমন খবর আসে, তা তার বোধগম্য নয়। ভুয়া সংবাদ কেবল কাজের গতিই নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত করে বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি।

তবে বুলবুলের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই নতুন করে বিভ্রান্তি তৈরি হয়। বিমানবন্দর সূত্রের বরাতে একটি সংবাদমাধ্যম দাবি করে, তিনি নাকি ওই রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এমনকি বলা হয়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান এবং এবারও তেমনটাই হতে পারে।

এদিকে দেশের ক্রিকেট প্রশাসন এমনিতেই এক অস্থির সময় পার করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা দীর্ঘদিন ধরে ক্রিকেটপাড়াকে উত্তপ্ত করে রেখেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এর জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা ক্রিকেটাঙ্গনে বড় ধরনের আলোড়ন তোলে।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলেও বিতর্ক থামেনি। এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু একজন পরিচালক পদত্যাগ করেছেন। আরও দুজন পরিচালক শিগগিরই পদত্যাগপত্র দিতে পারেন—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।

সব মিলিয়ে যখন ক্রিকেট প্রশাসন টালমাটাল অবস্থায়, ঠিক তখনই বিসিবি সভাপতির বিদেশযাত্রা নিয়ে ছড়ানো গুজব নতুন করে প্রশ্ন তুলেছে—কে বা কারা এমন গুজবের পালকে হাওয়া দিচ্ছে, আর উদ্দেশ্যই বা কী?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী