Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ৫ মার্চ ২০২৬

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট হাসানুল আলম। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন মাওলানা মশিউর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৩ হাজার ৩৭৬।

তিনটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। ফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি জানান কপিল কৃষ্ণ। তিনি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিলেও প্রতিকার না পেয়ে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানি শেষে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জয় পায় জামায়াতের প্রার্থীরা। বাগেরহাট-২ আসনে জয়ী হন শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনে বিজয়ী হন আব্দুল আলিম। অন্যদিকে বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে জয় পান।

হাইকোর্টের এ নির্দেশের ফলে বাগেরহাট-১ আসনের নির্বাচনী ফলাফল নতুন করে আলোচনায় এসেছে। পুনর্গণনার পর ফলাফলে কোনো পরিবর্তন আসে কি না, তা এখন দেখার বিষয়।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ
ইরানের ড্রোন হামলায় দিশেহারা যুক্তরাষ্ট্র
মাঝ আকাশে উধাও ভারতের যুদ্ধবিমান
বাগাতিপাড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্নসাৎতের আভিযোগ
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক
যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
যেভাবে খামেনিকে হত্যা করে ইসরায়েল
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে ভারত
হামলার পর জনশূন্য তেহরানের রাস্তা
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ
আইভী ও বদির জামিন স্থগিত
টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে ভয়াবহ আগুন
মেট্রোরেলে সিট দখলের কৌশল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম
দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের