Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ২৭ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা
ছবিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা তীব্র তাপপ্রবাহ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি পর্যায়ে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংকট ও রেশনিং সমস্যায় ভুগছে ভেনেজুয়েলা। পরিস্থিতি সামাল দিতে অতীতেও বিশেষ করে ইস্টার উপলক্ষে কর্মদিবস কমানো এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মতো পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, পবিত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়েও সীমিত আকারে কার্যক্রম চালানো হবে বা ছুটি দেয়া হবে।

ডেলসি রদ্রিগেজ জানান, টানা প্রায় ৪৫ দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা বিদ্যমান জ্বালানি সংকটকে আরও গভীর করেছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকে দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব দিয়ে আসছেন ডেলসি রদ্রিগেজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির ১০ বিভাগ পেলো বিশ্বস্বীকৃতি
সংবিধানে স্বাধীনতার ঘোষকের অন্য জনের নাম রয়েছে: ইউএনও খাদিজা
ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা
বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করলেন ইংল্যান্ডের ‘সুপারফ্যান’
ইরানের হামলায় রক্তাক্ত তেল আবিব—২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
‘তেল নেই’ সাইনবোর্ডে প্রতারণা—মিললো ৯ হাজার লিটার জ্বালানি
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই
নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ’র শপথ গ্রহণ
পাটুরিয়ায় ফেরিতে আগুন—কালো ধোঁয়ায় আতঙ্ক
টাঙ্গাইলে রেললাইনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা
শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা ইতিহাসই প্রত্যাখ্যান করেছে: প্রধানমন্ত্রী