Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ৫ মার্চ ২০২৬

ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি

ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি
ছবি: সংগৃহীত

শোকজ নোটিশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

দফতর সম্পাদকের পাঠানো এক বার্তায় বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে শৃঙ্খলা ভঙ্গের নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বার্তায় বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: ওয়াশিংটন পোস্ট
খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা
ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর
ইরানের ‘ফাত্তাহ-২’ ঠেকানো প্রায় অসম্ভব
ইরানের ‘ব্যয় চাপিয়ে দেয়া’ খেলায় ধরাশায়ী ট্রাম্প-নেতানিয়াহু
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির
‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা
এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল
ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি
হিসাবের খাতা খুলে দিলেন আসিফ মাহমুদ
খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত, অতিরিক্ত ভিড়ের আশঙ্কা
আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করলো ইরান