বের হয়ে গেলেন লাইভ থেকে —ভারতীয় গণমাধ্যমের দাবি
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
ভারতীয় একটি গণমাধ্যমে সম্প্রচারিত শেখ হাসিনার বক্তব্য চলাকালে লাইভ সম্প্রচার থেকে প্রায় ৪৪ হাজার দর্শক বেরিয়ে যাওয়ার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দাবি করেছে। সংবাদটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর প্রথম ১০ মিনিটের মধ্যেই প্রায় ৪৪ হাজার দর্শক লাইভ সম্প্রচার ত্যাগ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ত্যাগ করেন। প্রায় দুই বছর পর ভারতীয় একটি গণমাধ্যমে তিনি সরাসরি বক্তব্য দেয়ার সুযোগ পান।
এদিকে, পলাতক হাসিনাকে ভারতীয় মাটিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেছে।
সবার দেশ/কেএম




























