Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১৬ মার্চ ২০২৬

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রকাশ্যে তাকে গুলি করার পর ছুরিকাঘাত করা হয়।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই এলাকায় এক যুবককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয় এবং পরে তাকে ছুরিকাঘাত করা হয়। হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাকিবুল ইসলামকে হাসপাতালে আনা হয়েছিলো, তবে চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হঠাৎ করেই এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সিহাব হোসেন নামে এক যুবককে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জানা গেছে, আটক সিহাবের বাড়ি খুলনা জেলায়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে শাহবাগ থানা পুলিশ।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে
ভারতে আটক ৭ বাংলাদেশির বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মাত্র ৭ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ‘সেজিল’
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে গোপন অস্ত্রোপচার!
কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি
জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, যুবক আটক
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল
দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে দুই রোগীর মৃত্যু
কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী