Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ১১ জুন ২০২৫

আপডেট: ০২:০৯, ১১ জুন ২০২৫

রেল অবরোধে নতুন শঙ্কা

ঈদে ফিরতি যাত্রায় স্বস্তি, নেই যানজট

ঈদে ফিরতি যাত্রায় স্বস্তি, নেই যানজট
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীমুখী মানুষ। উত্তরের পথে যাওয়া যাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হলেও গতকাল মঙ্গলবার ঢাকা ফেরার যাত্রায় তেমন ভোগান্তি ছিলো না। দক্ষিণ ও মধ্যাঞ্চলের যাত্রীরাও নির্বিঘ্নে ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, টানা ছুটির কারণে ফিরতি যাত্রায় চাপ ভাগাভাগি হয়ে যাওয়ায় এ স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। তাছাড়া, ঈদের আগের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার অনেকে ছুটি থাকা সত্ত্বেও ঈদের পরদিন থেকেই ঢাকামুখী হয়েছেন।

ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল ছিলো না যানজট কিংবা ধীরগতি। যেখানে সাধারণ সময়ে ঢাকা থেকে কুড়িগ্রাম পৌঁছাতে গড়ে ৮ ঘণ্টা লাগে, সেখানে এবারের ঈদযাত্রায় সময় লেগেছিল ৩৩ ঘণ্টারও বেশি।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের চাপে ঈদের আগের যাত্রায় যানজট হয়েছিলো। সিরাজগঞ্জের দিকে গাড়ির গতি একেবারে থেমে গিয়েছিলো। তবে ফিরতি পথে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট হবে না বলে আশা করছি।

এবার ঈদযাত্রায় চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন থাকলেও এর পরবর্তী দুই লেনে গিয়ে গতি কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছিলো ওভারটেকিং, ছোট দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ার ঘটনা। ফলে যানজট ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিলো।

এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের রুটে ঈদযাত্রায় বাসে অগ্রিম টিকিট না পাওয়ার কারণে দুর্ভোগ পোহাতে হলেও ফিরতি যাত্রা ছিলো স্বস্তির। এ রকম অভিজ্ঞতার কথা জানান লক্ষ্মীপুর থেকে ফেরত যাত্রী জসিম উদ্দিন, বরিশাল থেকে আমিনুল ইসলাম, নেত্রকোনা থেকে সাইফুল হক এবং কুষ্টিয়া থেকে ঢাকায় আসা বেসরকারি চাকরিজীবী নাফিজা ইসলাম।

রেলপথ অবরোধের ডাক, শঙ্কায় ফিরতি ট্রেনযাত্রা

এদিকে ঈদের ফিরতি ট্রেনযাত্রায় নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে। ‘চারঘাটের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আজ বুধবার সকাল ৬টা থেকে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী রেলস্টেশন এলাকায় অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধের ডাক দেয়া হয়েছে।

আন্দোলনকারীরা জানান, ১০ বছর ধরে বন্ধ থাকা নন্দনগাছী স্টেশন চালু, সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তারা এ কর্মসূচি নিয়েছেন। এর আগে ১ মে ওই স্টেশনে এক দফা রেলপথ অবরোধ হয়েছিলো।

রেল অবরোধ কার্যকর হলে ঈদের পর ট্রেনে ফিরতে চাওয়া যাত্রীদের তীব্র ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

বাসে এসি নষ্ট, যাত্রীর মৃত্যু

এদিকে পূর্বাশা পরিবহনের এসি বাসে অব্যবস্থাপনায় ওমেদুল ইসলাম মাসুদ (৬০) নামে এক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ঢাকা থেকে ঝিনাইদহগামী বাসটির এসি কাজ না করায় তিনি ‘হিট স্ট্রোকে’ মারা যান।

এ ঘটনা ঘটে ঈদের পরদিন বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কে। নিহত মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতার বাসিন্দা।

এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী