Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ৮ জুন ২০২৫

আপডেট: ২০:২৮, ৮ জুন ২০২৫

ইউনূস-মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

ইউনূস-মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৮ জুন) ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে প্রকাশ করা হয়েছে। সেখানে দুই নেতার পাঠানো চিঠির ছবিও শেয়ার করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ জুন পাঠানো শুভেচ্ছাবার্তায় বলেন, এ পবিত্র উৎসব আমাদের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। লাখো ইসলাম ধর্মাবলম্বী এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করেন। এটি ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা এক শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত প্রয়োজনীয়।

মোদি তার চিঠিতে ড. ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গলও কামনা করেন।

এর জবাবে ৬ জুন পাঠানো চিঠিতে অধ্যাপক ড. ইউনূস বলেন, পবিত্র ঈদুল আজহার এ শুভ উপলক্ষে আপনার চিন্তাশীল বার্তা, আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমাদের দুই দেশের পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন।

চিঠিতে ড. ইউনূস আরও উল্লেখ করেন, এ উৎসব মুসলিম সম্প্রদায়কে উৎসব, ত্যাগ, উদারতা ও ঐক্যের চেতনায় একত্রিত করে এবং বিশ্বব্যাপী মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করতে অনুপ্রাণিত করে। পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার চেতনা আমাদের জনগণের কল্যাণে একযোগে কাজ করার পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি।

চিঠির শেষাংশে তিনি প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে