Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৫০, ২৪ এপ্রিল ২০২৬

নতুন মুখে চমক 

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি, কাফিসহ চারজন

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি, কাফিসহ চারজন
ছবি: সংগৃহীত

রাজনীতির অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিভিন্ন অঙ্গনের চার পরিচিত মুখ। এদের মধ্যে রয়েছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

ইসহাক সরকার দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে সক্রিয় থাকায় তিনি একাধিক মামলার আসামি হন এবং কারাবরণ করেন। পরবর্তীতে আদালত থেকে খালাস পান। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে যোগ দেয়া মহিউদ্দিন রনি রেলখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। আর নুরুজ্জামান কাফি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন পটভূমির পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে এনসিপি নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তৃত করার চেষ্টা করছে, যা সামনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার
সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা
সেন্টমার্টিন রক্ষায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে
প্রয়োজনে সংসদ-রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম
নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা
‘প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি কিছুই লিখিনি’
ক্যান্সার ধরা পড়েছিলো—স্বীকার করলেন নেতানিয়াহু
‘শহীদদের সঙ্গে ‘গাদ্দারি’ করলে ধুলোয় মিশে যাবে’
আজীবন সম্মাননায় নায়ক আলমগীর
বৈশ্বিক বাজারে নতুন শক্তি মুসলিম নারীদের পোশাক
গণভোট বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি খেলাফত মজলিসের
শার্শায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী!
ইরানি জনগণের ঐক্য শত্রুপক্ষকে দুর্বল করেছে: মোজতবা খামেনি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি, কাফিসহ চারজন
১৭ বছর বিদেশে কারা ‘গুপ্ত’ ছিলো—প্রশ্ন জামায়াত নেতার
জুলাই সনদে ‘প্রতারণার ছাপ’: আইনমন্ত্রী
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’,—ট্রাম্পের বক্তব্য রুচিহীন: ভারত
কলেজশিক্ষিকাকে জুতাপেটা করার পেছনের বিস্ফোরক তথ্য