Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৪৯, ৩০ মার্চ ২০২৬

ডিজিএফআইয়ের এ সাবেক পরিচালক ডিবি হেফাজতে

এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেফতার

এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেফতার
প্রতীকি ছবি

এক-এগারো সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এবার গ্রেফতার হলেন আরও এক সাবেক সামরিক কর্মকর্তা। ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ছিলো।

এর আগে একই প্রেক্ষাপটে গ্রেফতার হন সাবেক দুই সেনা কর্মকর্তা—মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদ। বর্তমানে তারা ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।

সূত্রগুলো আরও দাবি করছে, এক-এগারো সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় মো. আফজাল নাছেরের সম্পৃক্ততা ছিলো। অভিযোগ রয়েছে, নির্যাতনের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

সংশ্লিষ্ট মহলের মতে, এক-এগারো পর্বের ঘটনাবলির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিক এ গ্রেফতার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?-জামায়াতের সমালোচনায় পার্থ
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
বাড়ছে না জ্বালানি তেলের দাম
আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা