Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৭:০৮, ২৫ মার্চ ২০২৬

নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান

নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, নিজেদের পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেসটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) দেয়া এক বিবৃতিতে যুলফাকারি দাবি করেন, যুক্তরাষ্ট্র যে সামরিক শক্তির ওপর দীর্ঘদিন গর্ব করে এসেছে, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, বিশ্বের স্বঘোষিত পরাশক্তি চাইলে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতো, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি।

এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে দেয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে সরে দাঁড়ান। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিলো, তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো পাল্টা লক্ষ্যবস্তু হতে পারে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং চলমান উত্তেজনা নিরসনের পথ খোঁজা হচ্ছে। তবে তেহরানের একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।

যুলফাকারি আরও বলেন, প্রতিশ্রুতির যুগ শেষ হয়ে গেছে। এখন বিশ্বে দুটি অবস্থান—সত্য ও মিথ্যা। যারা স্বাধীনতার পক্ষে, তারা প্রচারণায় বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
বকেয়া বিলেই আটকে আছে সাহিত্যিক বকুল হায়দারের লাশ
শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
ধ্বংসস্তূপের চাপে আলোচনায় ট্রাম্প—ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব
১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ
২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব
সস্তা ড্রোনে চাপে ট্রাম্প—‘মশা মারতে কামান’ ছুড়ছে মার্কিন জোট