Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ১৮ জুলাই ২০২৬

ফাইনালের আগে শেয়ার করলেন আন্তোনেলা

মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার

মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেয়া তার সে পোস্ট ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরে পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

৩৯ বছর বয়সী মেসি এবারও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) লড়াইয়ে রয়েছেন। এ তালিকায় তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লেখেন, লিও মেসি যা করছে, তা সত্যিই অসাধারণেরও বেশি কিছু। এটি এমন একজন মানুষের মূল্যবোধের প্রতিফলন, যিনি নিজের লক্ষ্য, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি সময় এবং সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ করে চলেছেন যে, একজন মানুষকে তার বয়স বা অন্যরা তাকে নিয়ে কী বলছে, তা দিয়ে বিচার করা যায় না।

মেসির পাশাপাশি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূয়সী প্রশংসাও করেন শাকিরা। তিনি লেখেন, আমি জানি, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকাই তাকে এ শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। এ কারণেই তিনি বারবার নিজেকে নতুন করে প্রমাণ করতে পারছেন।

শাকিরার এ বার্তায় সাড়া দিয়ে আন্তোনেলা রোকুজ্জো সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ছোটবেলার বন্ধু লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জো ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন ছেলে রয়েছে। এখন বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, আর সে লড়াইয়ের আগে মেসিকে ঘিরে শাকিরার এ প্রশংসা নতুন মাত্রা যোগ করেছে ফুটবল বিশ্বের আলোচনায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা