Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:২৩, ৮ মার্চ ২০২৬

নারী মাদক কারবারি গ্রেফতার

ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি

ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি
ছবি: সবার দেশ

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পান্না জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে।  

অভিযান সূত্রে জানা যায়, মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় চিকিৎসক দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন। পরে হাতেনাতে ১৫০ পিস ইয়াবাসহ পান্নাকে গ্রেফতার করে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ছদ্মবেশে ওই নারী এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ফলে তাকে মাদকসহ ধরতে অভিনব কৌশল অবলম্বন করা হয়। একপর্যায়ে কৌশলে ক্রেতা সেজে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সুধারাম থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি, গাড়ি অনুযায়ী লিটার নির্ধারণ
ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজধানীতে ১৪০ শীর্ষ চাঁদাবাজের তালিকা প্রস্তুত
সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ ও ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ গ্রেফতার
বাগাতিপাড়ায় দুই দিনে একই পরিবারের দুইজনের ওপর হামলা
ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি
এনসিপির নারী সংগঠন ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন
রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১
ইসরায়েলের নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই-আন্তর্জাতিক নারী দিবসে সিপিবির আলোচনা
গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী, ভিডিও ভাইরাল
কুদস ফোর্স প্রধান কানি মোসাদের গুপ্তচর!
তেল নিতে গিয়ে স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেলো তরুণের
২৪ ঘণ্টার মধ্যে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা
২৪ ঘণ্টায় ২০০’র বেশি মার্কিন সেনা হতাহত—ইরানের দাবি