Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ৫ অক্টোবর ২০২৫

এভারেস্টে ভয়াবহ তুষারঝড়ে আটকা প্রায় এক হাজার পর্যটক

এভারেস্টে ভয়াবহ তুষারঝড়ে আটকা প্রায় এক হাজার পর্যটক
ছবি: সংগৃহীত

তিব্বতের পূর্ব পার্বত্য এলাকায় মাউন্ট এভারেস্টের পাদদেশে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক ও পর্বতারোহী। প্রবল তুষারপাত ও ভূমিধসের কারণে এভারেস্টের প্রবেশপথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলগুলো বরফ পরিষ্কারের কাজ শুরু করেছে। জিমু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত ওই অঞ্চলে শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তারা আটকা পড়া পর্যটকদের নামিয়ে আনতে এবং সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে কাজ করছে।

টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে তুষারপাত শুরু হয়, যা শনিবারও অব্যাহত ছিলো। ফলে শনিবার রাত থেকেই ‘এভারেস্ট সিনিক এরিয়া’র টিকিট বিক্রি ও পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সীমান্তের অপর প্রান্তে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে সড়ক ও সেতু ভেসে গেছে, অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ভারতের সীমান্তবর্তী পূর্ব ইলাম জেলায় পৃথক ভূমিধসে আরও ৩৫ জন নিহত হয়েছেন। বন্যার পানিতে ভেসে গেছেন ৯ জন, আর বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে সোমবারের মধ্যে আটকা পর্যটকদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হবে। তবে পাহাড়ি পথে বরফের স্তর ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উদ্ধারকাজকে এখনও কঠিন করে তুলছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!